তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস

কনকনে বাতাস ও ঘনকুয়াশায় পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে নিম্ন আয়ের মানুষেরা পড়েছে চরম দুভোর্গে।

কনকেন বাতাস ও ঘনকুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। রাত যত গভীর হয় ততই বৃষ্টির ফোটার মত কুয়াশা ঝড়ে।

শীতের হাত থেকে রক্ষার পাওয়ার জন্য রাস্তার পাশে খরকুটো জ্বালিয়ে মানুষজনকে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। গরম কাপড়ের অভাবে অনেক নিম্ন আয়ের মানুষেরা বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেনা।

শীতার্ত মানুষেরা দ্রুত সরকারী-বেসরকারী সহায়তা চেয়েছেন।আজ সকালে ঘনকুয়াশা থাকায় শহরের বিভিন্ন জায়গায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

এদিকে সকাল ৯টার পর রোদের দেখা মেলায় কিছুটা শীতের তীব্রতা কমেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রহিদুল ইসলাম বার্তা বাজারকে জানান, পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা উঠা-নামা করছে। আজ মঙ্গলবার সকাল ৬ টায় ৭ দশমিক ৮ ও সকাল ৯ টায় তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর