বেনাপোলে স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচনে মুজিবর সভাপতি, সম্পাদক সাজেদুর

যশোর বেনাপোল সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ এসোসিয়েশন ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন- ২০২০-২০২২,মুজিবর রহমান সভাপতি ও সাজেদুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বেনাপোল সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ এসোসিয়েশন ভবনে সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১০ টার সময় প্রধান নির্বাচন কমিশনার মোঃ হামিদ ভোটের ফলাফল প্রকাশ করেন।

অন্যান্য পদে বিজয়ী হলেন যারা,সহ-সভাপতি মোঃ কামাল হোসেন,সহ সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তাজিন, দপ্তর সম্পাদক শাকিরুল ইসলাম (শাকিল), শ্রম ও সদস্য কল্যান সম্পাদক রিয়াজুল ইসলাম ওয়াসিম, অর্থ সম্পাদক সুমন হোসেন, কাষ্টম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বন্দর বিষয়ক সম্পাদক আওয়াল হোসেন, কার্গো শাখা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, প্রচার ও ক্রীড়া সম্পাদক আরিফ বিল্লাহ, ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান (আসাদ),ইসমাইল শেখ,আব্দুস সাত্তার ও হাসান আলী। মোট ভোটার সদস্য সংখ্যা -১৭২১জন, এর মধ্য ১৫৯৯ জন সদস্য ভোটে অংশ গ্রহন করেন।

এবার এ সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন ত্রি বার্ষিক সাধারণ নির্বাচন-২০২০-২০২২,ঐক্য পরিষদের রিপন-সাজেদুর প্যানেল থেকে ১৭ জন প্রার্থী ও সমমনা পরিষদের মুজিবর-নাসির প্যানেল থেকে ১৭ জন প্রার্থী সর্বমোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর