শাহরিয়ার কবিরের স্ত্রী আর নেই

বিশিষ্ট লেখক, সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার তিনি না ফেরার দেশে চলে গেছেন।

অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে রোববার ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান। দীর্ঘ রোগভোগের পর ৬৮ বছর বয়সী ডানা কবির গত রোববার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডানা কবির দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র, ফুসফুসের রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ডানা কবির সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক প্রয়াত শাহাদাত চৌধুরীর বোন। শাহরিয়ার কবির ও তার মেয়ে দেশে আসলে ডানা কবিরের জানাজা এবং দাফন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

দেশের বাইরে থাকা শাহরিয়ার কবির ও তার মেয়ে ফিরবেন মঙ্গলবার। বুধবার জোহরের নামাজের পর জানাজা শেষে ডানা কবিরকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর