র‍্যাবের অভিযানে ধামরাইয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে সোহেল রানা বাবু (৩০) নামে এক ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে গাজীপুরের শ্রীপুরের তেলীহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সোহেল রানা মানিকগঞ্জ জেলার ভাড়ারিয়া উত্তর পাড়ার আব্দুল আহাদের ছেলে বলে জানা যায়।
সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি ধামরাইয়ে একটি ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সোহেল সহ ৪ অজ্ঞাত আসামীর নামে থানায় মামলা (মামলা নং- ০২) দায়ের করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিল। পরে অভিযান চালিয়ে আজ (সোমবার) একজনকে গ্রেফতার করা হয়।

ধামরাই থানায় ধর্ষণ মামলার আসামীকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব-৪ এর এই কোম্পানি কমান্ডার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর