ওবায়দুল কাদের সিঙ্গাপুর যাচ্ছেন আজ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাইপাস সার্জারি-পরবর্তী ফলো-আপ চিকিৎসার জন্য মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন।

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপ-প্রধান তথ্য অফিসার মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সকাল (১৪ জানুয়ারি) সাড়ে ১০টায় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। একদিন পর বুধবার (১৫ জানুয়ারি) রাত ১০টায় তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর