যশোর বেনাপোলে ৮৭ বোতল ফেন্সিডিলসহ আটক- ১

যশোর বেনাপোলে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃআলী হোসেন (২৮) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক মাদক বহনকারী হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি নারানপুর গ্রামের মোঃ হাসানুর রহমানের ছেলে মোঃ আলী হোসেন(২৮)।

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস, এএসআই শাহীন ফরহাদ ও এএসআই আলমগীর হোসেন বেনাপোল বলফিল্ড মাঠের সামনে অভিযান চালিয়ে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আলী হোসেন(২৮)কে আটক করে।

বেনাপোল পোর্ট থানার (ওসি) মোঃমামুন খান বার্তা ববাজার কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বলফিল্ড মাঠের সামনে অভিযান চালিয়ে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ একজনকে আটক করা হয়।

আটক আসামীকে আগামীকাল( ১৪ই জানুয়ারি) যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর