চোরের দল বিএনপিকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না: কৃষিমন্ত্রী

কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বেগম খালেদা জিয়া বার বার ষড়যন্ত্র করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছে। এই নেত্রীই এতিমদের টাকা চুরির দায়ে জেল হাজতে। আর তার পুত্র তারেক জিয়া লন্ডনে বসে রিমোট কন্ট্রোল দিয়ে বাংলাদেশে বিএনপির রাজনীতি চালাচ্ছে।

এই জালিয়াত ও মিথ্যাবাদীদের আর কোন দিন বাংলাদেশের রাষ্টিয় ক্ষমতায় দেখতে চায়না এদেশের জনগন। বুকে ক্ষমতায় আসতে পা পৃথীবির মধ্যে একশত ক্ষমতাধারী নারীর মধ্যে শেখ হাসিনা একজন। বিদেশীরা আগে বলতো বাংলাদেশ তলা বিহীন ঝুড়ি। আর এখন তারাই বলে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধিশালী দেশ।

সোমবার বিকেলে জামালপুররের সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ীতে বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট এর সরিজমিন গবেষনা বিভাগের অ ল ২ শেরপুরের আয়োজনে বারি সরিষা ১৪ পরিদর্শন ও মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ছবি- বার্তা বাজার

এসময় কৃষি মন্ত্রনালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামানের সভাপতিত্তে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেন, এই বাংলাদেশ জয় বাংলার বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ জয় বাংলার মানুষ। এটি কোনো জিন্দাবাদের বাংলাদেশ নয়।

৩০ লাখ শহীদের রক্তে কেনা আমাদের এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু দেশের জন্য কাজ করে গেছেন। তারই দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের মানুষের স্বপ্নপূরণের সারথি বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা মানুষের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আককাছ আলী, ধান গবেষনা ইন্সটিটিউটের মহা পরিচালক শাহজাহান কবির, শেরপুর অ লের সরেজমিন গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সামসুর রহমান, জামালপুর আ লিক কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর