শেষ হলো চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহন কার্য্যক্রম। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ৭টা থেকে উৎসুক ভোটাররা কেন্দ্রে উপস্থিত হন ভোট দেওয়ার জন্য।
ইভিএমের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ কার্য্যক্রম।
প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে কেন্দ্রে সকাল সকাল ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়।
৪ লাখ ৭৭ হাজার ৯৮৮ জন ভোটারদের জন্য ১৭০টি কেন্দ্রে ভোট গ্রহনের মাধ্যমে সম্পন্ন হয় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন।
বার্তাবাজার/এমকে