বাঁচতে চায় কিডনি রোগে আক্রান্ত শিশু মোমিন

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের সোহেল শেখের ছেলে নূর মোমিন শেখ। বয়স মাত্র ১৮ মাস। গরিব পরিবারের সন্তান নূর মোমিনের চিকিৎসার জন্য দিনমজুর পিতা তার সাধ্যের সবটুকু শেষ করে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।

ইতিমধ্যে সুইডেন প্রবাসী রহমান মৃধাসহ এলাকার কিছু মানুষ শিশুটির চিকিৎসার জন্য নানানভাবে সহযোগিতা করেছেন। কিডনি রোগে আক্রান্ত মুমূর্ষু শিশু নূর মোমিনের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে।

তাঁর পরিবারের পক্ষ থেকে মানবিক সাহায্য চেয়ে আবেদন করা হয়েছে। শিশু বাচ্চাটির চিকিৎসা সহায়তা প্রদানের জন্য ০১৭১৮-৪২৩৫১৬ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর