পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সোমবার সকাল ১১টায় পায়রা-গোপালগঞ্জের এ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজোয়ান ইকবাল খান সাংবাদিকদের জানান, প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নব নির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে।

আগামী মাসে বানিজ্যকভাবে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূককভাবে জাতীয় গ্রিড দিতে সক্ষম হবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর