সাভারের আশুলিয়ায় গকুল নগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি দুই তলা বাড়ী ঘিরে রাখা অবস্থায় একজনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট( সিটিটিসি)। এসময় ঘটনাস্থল থেকে ড্রোন, ল্যাপটপ, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়।
রোববার (১২ জানুযারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রিজাউল হক দিপু। এর আগে, রোববার (১২ জানুযারি) ৫টার দিকে গকুল নগর বাজারের পাশে আক্তার হোসেনের বাড়ীটি ঘিড়ে রাখা হয়েছিলো।
জানা গেছে, ১ বছর যাবৎ দুই তলা বাড়িটি করা হয়েছে। জানুয়ারির প্রথম দিকে এক দম্পতি বাড়িটি ভাড়া নিয়েছেন।
বিস্তারিত আসছে…..