আশুলিয়ায় ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ (ভিডিওসহ)

সাভারের আশুলিয়ার গোকুলনগরে জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা ভবনের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আক্তার হোসেন নামের এক প্রবাসী ওই ভবনের মালিক। ধারণা করা হচ্ছে বাড়িটিতে বিপুল সংখ্যক জঙ্গি সদস্য ও গোলাবারুদ রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে গকুলনগর বাজার সংলগ্ন এই দুই তলা বাড়ি ঘিরে রাখেন পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। বাড়িতে কতজন রয়েছে তা এখনো জানা যায়নি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক বাড়িটির ভেতরে প্রবেশ করতে দেয়নি বাড়িটি ঘিরে রাখা পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জঙ্গি আস্তানা থেকে সরাসরি…

সরাসরি>> ঢাকার সাভারের আশুলিয়ার গকুলনগর এলাকায় জঙ্গী সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।আমাদের ষ্টাফ রিপোর্টার মোঃ আল মামুন খান বিস্তারিত জানাচ্ছেন।

Gepostet von Barta Bazar am Montag, 13. Januar 2020

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর