সিরাজদিখানে চুরি ধর্ষণ ও ছিনতাইয়ের সাথে জড়িত অহিদুল (২২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। সে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার রুহিতপুর গ্রামের ওহাব আলীর ছেলে।
আজ সোমবার উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা থেকে তাকে আটক করে সিরাজদিখান থানার শেখের নগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
এলাকাবাসীদের কাছ থেকে জানাযায়, সকালে একটি চোরাই সিএনজি স্কুটার করে চোরাই ৩ টি টিউবওয়েল (চাপকল) ও কিছু চোরাই জিনিসপত্র নিয়ে বিক্রি করতে যায় রুহিতপুর বাজারে অহিদুল। এলাকার মসজিদের চাপকলসহ কয়েকটি বাড়ির চাপকল চুরি হওয়ায় এলাকাবাসী তার প্রতি নজর রাখে। রুহিতপুর বাজারে বিক্রি করার সময় এলাকার লোকজন দেখে ফেললে সে সিএনজি নিয়ে পালাতে থাকে। এলাকার ৪ টি মোটর সাইকেল তার পিছু নেয়। ধাওয়া করে কেরাণীগঞ্জের রুহিতপুর থেকে সিরাজদিখানের মরিচা চলে আসে।
রাস্তায় অহিদুলের সিএনজির ধাক্কায় একটি মোটর সাইকেল, একটি সিএনজি, একটি রিক্সা দূর্ঘটনায় পরে ৩ জন আহত হয়। রিক্সা চাপা দিলে রিক্সা চালকের পা ভেঙ্গে যায়, তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী যারা ধাওয়া করেন তারা জানান, এই অহিদুল ছিনতাই করে। চুরি ও ধর্ষণ মামলার আসামী। সে এর আগেও জেল খেটেছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের স্বজনরা আসলে মামলা হবে। অহিদুল আগে একটি চুরির ঘটনায় জেল খেটেছে। তার একটি ধর্ষণ মামলা চলমান আছে বলে স্বীকার করেছে সে। বিষয় গুলো খতিয়ে দেখা হচ্ছে।
বার্তাবাজার/এমকে