গোয়াল ঘরে থাকা সেই মাকে ঘরে তুলে দিল পুলিশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে গোয়াল ঘরে থাকে সেই বৃদ্ধা মা হাজেরা বেগম (৮০) কে ঘরে তুলে দিল পুলিশ। রবিবার (১২ জানুয়ারী) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার খবরে রাতেই ছুটে যান গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।

পরে ওই দিন রাতেই তিনি হাজেরা বেগমের ছেলে, নাতি-পুতি ও স্বজনদের ডেকে অসহায় হাজেরা বেগমকে সেবা-যত্ন করার কঠোর নির্দেশ দেন এবং বসতঘরের খাটে তুলে দেন।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, হাজেরা বেগমকে গোয়াল ঘরে রাখার খবরে তার দুই ছেলে আব্দুস সাত্তার ও সাইফুল ইসলামকে আটক করা হয়।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী খবর পেয়ে রাতেই ওই বৃদ্ধাকে তার ঘরে তুলে দিয়ে আসেন। এর আগে রবিবার (১২ জানুয়ারী) সকালে গোয়ালঘরের মেঝেতে হাজেরা বেগমকে থাকতে দেয় তার ছেলেরা। খবর পেয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর