মুন্সীগঞ্জের সিরাজদিখান ১০ পিস ইয়াবাসহ রুহুল আমীন(৩৫), মো.সোহেল (৩২) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে শেখরনগর তদন্ত কেদ্রের পুলিশ। রুহুল উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আনোয়ার আলীর পুত্র ও মো.সোহেল একই গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।
সিরাজদিখান শেখরনগর তদন্ত কেদ্রের এসআই হাসান আক্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড় ৮ার সময় কুচিয়ামোড়া কলেজ গেট হতে তাদের দেহ তল্লাশী করে রুহুল আমীনের কাছে ৫ পিস এবং সোহেলের কাছে ৫পিসসহ মোট ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামীদ্বয়কে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
বার্তাবাজার/এমকে