ইসলামী বিশ্ববিদ্যায়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে সিলেবাস পদ্ধতির পরিবর্তে আউটকাম বেজড্ কারিকুলাম পদ্ধতি প্রণয়ন করেছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
সোমবার উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র (ড. রাশিদ আসকারী) হাতে এ কারিকুলাম তুলে দেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। এসময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, এস এম জহুরুল হক, মোঃ খায়রুল ইসলাম। বাংলাদেশের আইইবি এবং ওয়াশিংটন অ্যাকরড এর নীতিমালার সাথে মিল রেখে এ কারিকুলাম তৈরী করা হয়েছে। যাতে করে এ বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীরা ভবিষ্যতে খুব সহজেই দেশ ও বিদেশে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটগুলোর অধিভুক্ত হতে পারেন।
বার্তা বাজার / ডব্লিও.এস