ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৯-২০ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ঝিনাইদহের শৈলকুপায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।
বার্তাবাজার/এমকে