ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন।
অধ্যাপক ড. রেবা মন্ডলের ডিনের মেয়াদ শেষ হওয়ায় আগামী ২ বছরের জন্য ড. হালিমা তাঁর স্থলাভিষিক্ত হলেন।
সোমবার আইন অনুষদের সেমিনার কক্ষে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দায়িত্ব হস্থান্তর করা হয়। দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেন, বিশ্ববিদ্যালয়ের একামেডিক উন্নয়নে একজন ডিনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিশন মিশনের সাথে সমন্বয় রেখে ডিনকে অনুষদের কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। গতানুগতিক কোন কাজ না করে, নতুন-নতুন আবিষ্কারের মাধ্যমে অনুষদের উন্নয়নের প্রত্যাশা করেন ড. রাশিদ আসকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বলেন, বিদায়ী ডিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন। আশারাখি নতুন ডিন তাঁর কর্মদক্ষতা দিয়ে অনুষদকে আরো এগিয়ে নিয়ে যাবেন।
অপর বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা বলেন, বিদায়ী ডিন ছিলেন একজন সৃষ্টিশীল মানুষ। নতুন ডিন বিদায়ী ডিনের অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন এই প্রত্যাশা করি।
বিদায়ী ডিন প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান, অর্থনীতি বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মামুন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুন নাহার, আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি মোঃ আনোয়ারুল ওহাব, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ মেহেদী হাসান।
বার্তা বাজার / ডব্লিও.এস