কুষ্টিয়ার বাইপাসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আনুমানিক ১০ টার দিকে কুষ্টিয়ার বাইপাস সড়কে মটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
মটরসাইকেল আরোহী নিহত ইসলাম জগতির কাটাজুলাপাড়া এলাকার গেদন ড্রাইভারের ছেলে। কুষ্টিয়া বিআইডিসি বাজারের রাব্বি স্টোরের মালিক ছিলেন ইসলাম। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।
বার্তা বাজার / এম.আর