রাজমিস্ত্রি সেজে ১৫ বছর আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত ‘জঙ্গি বিল্লাল’ গ্রেফতার

২০০৫ সালের ১৭আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ঐ দিন সকালে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টিসহ সাড়ে ৪শ স্পটে প্রায় ৫শ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় নিহত হন ২জন এবং আহত হয় দু’শতাধিক মানুষ।

বিল্লাল মিয়া(৩৬) ওরফে রুবেল পিতা- নুর আলম মোয়াজ্জেম , সাং -চংড়াছড়ি বৌদ্ধ টিলা, থানা- দীঘিনালা, জেলা -খাগড়াছড়ি। সে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জিএমবি কর্তৃক সিরিজ বোমা হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী। তার নামে খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানায় একটি যাবজ্জীবন সাজার পরোয়ানা মুলতবি রয়েছে। ঘটনার পর সে আত্মগোপনে চলে যায় এবং ঢাকা, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় একাধিক ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিল। সে বিভিন্ন সময় ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করেন। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা এলাকায় রাজমিস্ত্রির কাজ নেয়। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট “আন্টি টেরোরিজম ইউনিট” এর একটি চৌকস দল দীর্ঘদিন যাবৎ তাকে নজরদারী করছিল। এন্টি টেররিজম ইউনিটের উক্ত দলটি তাকে অনুসরণ করে পটুয়াখালী জেলায় এসে কয়েকদিন যাবৎ অবস্থান করছিল। অবশেষে দিন-রাত অহর্নিশ পরিশ্রমের পর অদ্য ১৩ জানুয়ারি ২০২০ রাত আনুমানিক ০২.০০ ঘটিকায় তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এবং পটুয়াখালী জেলা পুলিশের সহায়তায় পটুয়াখালী জেলার মহিপুরপুর থানাধীন আলিপুর বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বর্তমান সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে যাচাই বাছাই করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সোমবার সকাল ১০ঘটিকায় পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান পিপিএম জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) শেখ বিল্লাল হোসেন ও এন্টি টেরোরিজম অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার বৃন্দ।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর