সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় প্রয়াত নেতার মহৎপুর (সরকারি) কবরস্থানে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। পরে বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সিনিঃ সহ-সভাপতি সাঈদ মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক ডি.এম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কাজী মাহমুদুল আলম, ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-মামুন সরদার, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনন্দকুমার দে, ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ, উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল হক সাজু, আওয়ামীলীগ নেতা প্রভাসক সামসুল হুদা কবীর খোকন, মাহবুবুর রহমান সুমন, আ‘লীগ নেতা শহীদুল ইসলাম, উপজেলা ছাত্র ফেডারেশনের সভাপতি শেখ আতিকুর রহমান, সাধারন সম্পাদক শেখ শাহারিয়ার হোসেন সহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী।
পরবর্তিতে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, বিষ্ণপুর ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহৎপুর রওজাতুল জান্নাত ক্বারীয়ানা, হাফিজীয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওঃ গোলাম মোস্তফা।
অপরদিকে কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের প্রথম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ৯টায় প্রয়াত নেতার মহৎপুর কবরস্থানে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, কবর জিয়ারত ও দদোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, সাংবাদিক আশেক মেহেদী, সহযোগী সংবাদিক জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদস্য কাজী আল মামুন।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ১৩ জানুয়ারী সন্ধ্যায় তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বর্ণ্যঢ্য রাজনীতিবীদ, কালিগঞ্জের বটবৃক্ষ আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
বার্তাবাজার/এইচ.আর