‘আমি কোন হিন্দু, ভারতীয় কিংবা কোন পরিচালককে বিয়ে করিনি’: মিথিলা

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেন এই অভিনেত্রী। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর আবারো মুখ খুললেন মিথিলা।

টুইটারে মিথিলা বলেন, ‘আমি কোন হিন্দু, ভারতীয় কিংবা কোন পরিচালককে বিয়ে করিনি। আমি তাকেই বিয়ে করেছি; যিনি বুদ্ধিমান ও কোমল হৃদয়ের। তাই, আমি তার সমস্ত পরিচয় নিয়ে গর্বিত। কেউ আমার স্বামীকে অবজ্ঞা অথবা অবহেলা করার চেষ্টা করলে তাকে কড়া থাপ্পড় দেওয়া হবে।’

গত ৪ নভেম্বর ফেসবুকে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়। এরপরই গত ৬ ডিসেম্বর বিবাহ বন্ধনে অবদ্ধ হন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় বিয়ে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর