পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম বাদ দিয়ে ঢালারচর এক্সপ্রেস নাম করণের প্রতিবাদে মানববন্ধন

পাবনা রাজশাহী রুটের একমাত্র ট্রেন পাবনা এক্সপ্রেস। কিছু উর্ধতন কর্মকর্তা’র বাড়ি ঢালারচর ইউনিয়নে হওয়ায় পাবনা এক্সপ্রেস নাম বাদ দিয়ে ঢালারচর এক্সপ্রেস নাম করণের প্রতিবাদে আজ সোমবার সকাল ১১ টায় পাবনা সেন্ট্রার গালর্স হাইস্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধনের বক্তব্যে বক্তারা বলেন পাবনা জেলা একটি প্রচীন তম জেলা হিসেবে পরিচিত, পাবনার নামে ট্রেন নাম করণ করা হলে তা কিছু কুচকরি মহল নাম বাদ দিয়ে ঢালারচর এক্সপ্রেস ট্রেন নাম করণ করায় আমরা তীব্র নিন্দ ও প্রতিবাদ জানায়, এবং প্রধান মন্ত্রীর হস্থখেপ কামনা করছি।

সাত দিনের মধ্যে ঢালারচর এক্সপ্রেস নাম বাদ দিয়ে পুনরায় পাবনা এক্সপ্রেস নাম কার্যকর না করা হয় তাহলে পাবনা থেকে সকল ট্রেন কার্যকর বন্ধ করে দেওয়ার আহবান জানান বক্তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, উত্তরণ সাহিত্য আসনের সভাপতি আলমগীর কবীরসহ সামাজিক রাজনৈতিক সাংস্কতিক বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ বক্তব্য রাখেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর