সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- শামীম (৮) ও মনির (৭)। সেমাবার সকাল সাড়ে ৯টায় লাশ দু’টি উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মাষ্টান্ডস্থ কবরস্থানের পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের বার্মান্টান্ড কবরস্থানের পাশের পুকুরে লাশ দু’টি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান লাশ দুটি উদ্ধা করে। তবে লাশ দু’টির শরীরে কোন আঘাতের চিহৃ নেই বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক।

লাশ দু’টির পোষ্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। পুলিশ ও এলাকাবাসী জানায়, পুকুরে গোসল করার সময় হয়তো তাদের মৃত্যু হতে পারে। নিহত শামীমের পিতার নাম রবিউল আলম। মনিরের পিতার নাম আব্দুল জাব্বার। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার গঙ্গাচরা থানার পাইখান চওরা খোলা এলাকায়।

তাদের বাবা-মার সাথে তারা সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকাস্থ বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তাদের উভয়ের বাবা অটোরিক্সা চালক। ১০ জানুয়ারী থেকে তারা নিখোঁজ থাকায় ১১ জানুয়ারী তাদের বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি (নং- ৪৯০, তাং- ১১-০১-২০২০ ইং) এন্ট্রি করে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর