সিটি নির্বাচনে মোটরসাইকেল চলবে না ৭৮ ঘণ্টা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে রাজধানীতে আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্তমোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল রোববার ইসির উপসচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক নির্দেশনা এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোট উপলক্ষে ২৮ জানুয়ারির শুরু থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত, অর্থাৎ ৭৮ ঘণ্টা নির্বাচনীএলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ারজন্য বলেছে নির্বাচন কমিশন।

নির্দেশনায় আরো বলা হয়েছে, এ ছাড়া ২৯ জানুয়ারি দিবাগত মধ্যরাত (১২টা) থেকে ৩০ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বেবিট্যাক্সি, মাইক্রোবাস, জিপ ও পিকআপ ইত্যাদি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি।

গত ১০ জানুয়ারি থেকে ঢাকার দুই সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটের প্রচার শুরু করেছেন। আগামী ৩০ জানুয়ারিইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর