এলিমিনেটর ম্যাচে মাঠে নামছে ঢাকা-চট্টগ্রাম

বিপিএলে আজ দিনের প্রথম খেলায় এলিমিনেটর ম্যাচে মাঠে নামছে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

প্রায় পুরো টুর্নামেন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ ম্যাচ রাজশাহীর কাছে হেরে নেট রান রেটে পিছিয়ে থেকে টেবিলে তিন নম্বরে থেকে লীগ পর্ব শেষ করে চট্টগ্রাম। অন্যদিকে শেষ ম্যাচে নাজমুল হাসান শান্তর দুর্দান্ত এক সেঞ্চুরিতে খুলনার কাছে হেরে টেবিলের চার নম্বর দল হয়ে লীগ পর্ব শেষ করে ঢাকা তাই আজ এলিমিনেটরে মুখোমুখী হতে হচ্ছে তাদের।

নিজেদের শেষ ম্যাচ হারলেও পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলেছে চট্টগ্রাম ও ঢাকা দুদলই। তাই আজ তাদের একাদশে তেমন কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে গত ম্যাচে ইনজুরিতে পড়েছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি মর্তুজা৷ হাতে তার পড়েছে ১৪টা সেলাই৷ তাই তার আজকের ম্যাচ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, জুনায়েদ সিদ্দিকি, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, চ্যাডউইক ওয়াল্টন, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, লিয়াম প্লাঙ্কেট, রিয়াদ এমিরাত, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

ঢাকা প্লাটুন সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, আনামুল হক, মমিনুল হক, মাহেদী হাসান, জাকের আলি, আসিফ আলি, থিসারা পেরেরা, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান মাহমুদ, সালাউদ্দিন শাকিল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর