ধর্ষণ মামলার আসামী সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের আওতাধীন তারাব পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হলো।

এর আগে, নবম শিক্ষার্থী ধর্ষণের মামলায় তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সফিয়ান সোহানকে গ্রেফতার করে পুলিশ।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর