চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত।
প্রথমবারের মতো এখানে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। হাইমচরের ছয়টি ইউনিয়নের ৩১টি কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা।
ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে বিজিবি, রেব, পুলিশ ও আনসার সদস্য। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাইমচরে মোট ভোটার ৮০ হাজার ২৩৪ জন।
বার্তাবাজার/কে.জে.পি