চালক ঘুমিয়ে পড়ায় প্রাণ গেলো স্কুলছাত্রীর

ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী ট্রাকচাপায় তিথি পাল (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক শিক্ষার্থী।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থী পৌর শহরের মধ্যবাজার মহল্লার রঞ্জন পালের মেয়ে। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, তিথি পাল ও রুপা চক্রবর্তী কোচিংয়ের উদ্দেশ্যে রউনা হয়। এসময় দুর্গাপুর থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক নান্দাইলের দিকে যাচ্ছিলো। ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পৌর শহরের ধানমহাল এলাকায় পৌঁছালে ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিথি পাল নিহত হয়। আহত অবস্থায় রুপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

অফিসার ইনচার্জ আরো জানান,চালক ঘুমিয়ে পড়ার কারনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক চালক, হেলপারকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর