‘একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন’

বিশিষ্ট আইনজীবী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতা আনিসুর রহমান মিঠু সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন।’ মিঠুর এই লেখা সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং সাকিব ভক্তদের মন ছুঁয়ে যায়। মিঠু লেখেন, ‘পরাজিতদের জন্য! এমন ভালবাসা খুব একটা দেখা যায় না। সাকিব আল হাসান, আজকের হিসেবে একজন পরাজিত মানুষ। তিনি হেরে গেছেন, আর কোন দিন খেলায় ফিরে নাও আসতে পারেন!’

তিনি আরও বলেন, ‘সাকিবের আন্দোলন আমার পছন্দ ছিল না। কিন্তু তারপরও আমি সাকিবকে ভালোবাসি। তিনি হারতে বসা বাংলাদেশকে বহুবার জিতিয়েছেন। সাকিবের সকল দোষ আমি ক্ষমা করতে রাজি আছি। সাকিব ছিলেন আমাদের টেন্ডুলকার! সাকিবদের জন্ম প্রতিদিন হয় না। ইচ্ছে করলেই আমরা একটা সাকিব বানিয়ে ফেলতে পারব না। একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন।’ আনিসুর রহমান মিঠু যোগ করেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি বলেই, সাকিবকে ভালোবাসি।

আজ সমগ্র বাংলাদেশই সাকিবকে ভালোবাসা জানাচ্ছে। কিছু বিবেকহীন মানুষ বাঙ্গালরে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে। তবে তাদের সংখ্যা অতি অল্প! বাংলাদেশের মানুষের চরিত্র অনুযায়ী, আজ সবাই সাকিবকে গালাগাল করার কথা ছিল, কিন্তু মানুষ সাকিবের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে! আজ আমার মনে হচ্ছে সাকিব একজন সত্যিকার নায়ক। সে মনের কথা কিছুই বলেনি, কিন্তু মানুষ তার মনের কথা বুঝে নিয়েছে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর