ওমানের সুলতানের ইন্তেকালে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করছে বাংলাদেশ। দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে আজ।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ক্যানসারসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার মারা যান।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়, সোমবার দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সুলতান কাবুসের মৃত্যুর পর শনিবার তাঁর চাচাতো ভাই হাইসাম বিন তারিক আল-সাঈদকে ওমানের নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর