ফেরি চলাচল বন্ধ: মাঝ পদ্মায় ৭ ফেরি আটকা

ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে মাঝ পদ্মায় আটকা পড়েছে সাতটি ফেরি।

রোববার রাত সাড়ে ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করেন কর্তৃপক্ষ।

কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম জানান, কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এতে রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তবে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া সাতটি ফেরি পদ্মায় দিক নির্ণয় করতে ব্যর্থ হওয়ায় নৌপথের বিভিন্ন স্থানে নোঙর করে থাকে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কেটে গেলে নৌযান চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান ওই ঘাট কর্তৃপক্ষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর