ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যাকান্ড এবং সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কবিতায় প্রতিবাদ জানিয়েছে,মৌলভীবাজারের কবিতায় আড্ডা নামের একটি সংগঠন।
রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে কবিরা প্রতিবাদী কবিতা পাঠ করেন। সংগঠনটির মুখপাত্র কবি সজিব তুষারের পরিচালনায় এতে কবিতা পাঠ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সদস্য কবি জাবেদ ভূঁঈয়া, সাংস্কৃতিক কর্মী শাহীন ইকবাল,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা দপ্তর সম্পাদক রাজীব সূত্র ধর, বিজ্ঞান আন্দোলন মে র সংগঠক সীমান্ত দাস ও সংগঠক আবু তালেব।
কবিরা স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে সমাজের চলমান বিশৃঙ্খলা,অন্যায়-অবিচার তুলে ধরেন এবং বক্তব্যের মাধ্যমে ধর্ষকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বার্তা বাজার / ডব্লিও.এস