রাশিয়া-আমেরিকা পরমাণু অস্ত্র কোথায় রাখে?

ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্করসব মহড়া চালিয়ে যাচ্ছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো । পাল্টাপাল্টি হুমকি তো চলছেই। তবে পরমাণু অস্ত্রতে বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়া।

জানা গেছে, পরমাণু বোমাগুলো অনেক ক্ষেত্রে বসানো আছে ক্ষেপণাস্ত্রের মাথায়। তাছাড়া বিভিন্ন সামরিক বিমান-ঘাঁটিতে বা অস্ত্রের গুদামেও রয়েছে পরমাণু বোমাগুলো।

বিভিন্ন দেশে এখন শত শত পারমাণবিক বোমা বসানো-ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে। আমেরিকান ক্ষেপণাস্ত্রগুলো বসানো আছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্কে।
অন্যদিকে, রাশিয়া এবং ফ্রান্সের কাছে থাকা পরমাণবিক বোমাগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে। এই ধরনের পরমাণু বোমার সংখ্যা দেড়শর মতো। আর ১৮০০ পরমাণু বোমা রয়েছে যেগুলো খুব কম সময়ের নোটিশেই নিক্ষেপ করা সম্ভব।

উল্লেখ্য, এখনই যে পরিমাণ পরমাণু অস্ত্র ভাণ্ডার পৃথিবীতে মজুদ রয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে ফেলা সম্ভব।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর