৩০ জানুয়ারি ঢাকায় সাধারণ ছুটি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ঢাকার দুই সিটিতে আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির কর্মকর্তারা জানান, সাধারণতঃ ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর