মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে শুক্রবার রাতে ছেলের জম্মদিন উপলক্ষে নাচের নামে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বাউশিয়া ইউনিয়নে বক্তারকান্দী গ্রামে শুক্রবার মামুন প্রধানের ছেলের জম্মদিন উপলক্ষে বাড়ির উঠানে প্যান্ডেলে তৈরি করে জম্মদিনের কেক কাটার পর নাচ গানের আয়োজন করেন। পরে রাত সাড়ে ৯টার সময় প্যান্ডেলে নারীদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করেন।
গজারিয়া পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ছেলের বাবা মামুন (৪৮)চাচা সুমন (৪৫) ও নৃত্য শিল্পী স্মৃতি আক্তার(১৭),সনিয়া আক্তার(১৭)কে আটক করা হয়।
এ ব্যাপারে গজারিয়া থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মামুন আল রশিদ বলেন, নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। অনৈতিক কর্মকান্ডের সঙ্গে কোন আপস নেই।
এদিকে নৃত্য শিল্পী স্মৃতি আক্তার ও সনিয়া আক্তার স্থানীয় গণমাধ্যম র্কমীদের কাছে তাদের বিরুদ্ধে পুলিশের আনীত অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, আমরা ওই রাতে প্যান্ডেলে কোন অশ্লীল নৃত্য পরিবেশন করি নাই। বরং পুলিশ আমাদের থানায় এনে চর থাপ্পর মেরেছে।
বার্তা বাজার / ডব্লিও.এস