আগামীকাল সোমবার (১৩ জানুয়ারী) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে এ শোক পালন করার নির্দেশ দেয়া হয়।
রোববার (১২জানুয়ারী) মন্ত্রিপরিষদ সচিব মোঃ সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
ওমানকে বাংলাদেশের অকৃতিম বন্ধু উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানের সুলতানের মৃত্যুতে ১৩ জানুয়ারি ১ দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এদিন সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠিান, বিদেশস্থ বাংলাদেশি মিশনে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশও দেয়া হয়।
এছাড়াও দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস