বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।
আজ রোববার বিকেল ৩টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড মিটিং শুরু হয়। মিটিং শেষে রাত সোয়া ৮টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এসে বিসিবির সভাপতি এ কথা বলেন।
পাপন বলেন, ‘মাশরাফি আমাকে বলেছে, তার নাম সরিয়ে দিতে। যাতে করে তার জায়াগায় আরেকজন সুযোগ পেতে পারে।’
বার্তা বাজার / ডব্লিও.এস