চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামি সোহাগকে(৩১) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারী) বিকেলে চট্টগ্রামের লালখান বাজার মতিঝর্ণা এলাকা থেকে একাধিক মামলার আসামি সোহাগকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ লালখান বাজারের পোড়া কলোনি ১ নং গলির বাসিন্দা মৃত আব্দুর রউফ সওদাগরের ছেলে। দীর্ঘ দিন যাবৎ সে নানান অন্যায় অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
সোহাগের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খুলশি থানার পুলিশ উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘তাকে বর্তমানে হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে লালখান বাজার এলাকার বেশ কিছু অভিযোগও আছে। যাচাই-বাছাই করার পর তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং যাচাই বাছাই শেষে বিস্তারিত আরো তথ্য জানাতে পারবো।’
বার্তা বাজার / ডব্লিও.এস