ম্যাচ ফি বাড়ছে ক্রিকেটারদের, জেনে নিন কোন ফরম্যাটে কত পাবেন?

জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। রোববার (১২ জানুয়ারি) বোর্ড সভায় ম্যাচ ফি বাড়ানোর নতুন সিদ্ধান্ত হয়। সভা শেষে বিষয়টি জানান, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, আমরা ম্যাচ ফি কিছু বাড়িয়েছি। এরমধ্যে বড় ধরণের বৃদ্ধি হয়েছে টেস্টে। টেস্টে আমরা প্রায় পঞ্চাশ শতাংশ বাড়াচ্ছি।
তিনি জানান, নতুন প্রস্তাবিত ম্যাচ ফি অনুযায়ী, টি-২০’র জন্য প্রত্যেক ম্যাচে প্রতিটি খেলোয়াড় পাবেন ২ লাখ টাকা। ওয়ানডেতে পাবেন ৩ লাখ টাকা করে। আর টেস্টের জন্য প্রতি ম্যাচে পাবেন ছয় লাখ টাকা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর