বিসিবির নতুন চুক্তিতে থাকছেন না মাশরাফি-সাকিব

তরুণ মেধাবি ক্রিকেটারদের সুযোগ করে দিতেই সেচ্ছায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বললেন মাশরাফি বিন মুর্তজা।

রোববার ক্রিকেট বোর্ডের মিটিং শেষে এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাাপন। বিসিবি সভাপতি বলেন, বোর্ড মিটিং চলা অবস্থায় মাশরাফি আমাকে ফোন করে বলল ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে তাকে যেন না রাখা হয়।

কারণ হিসেবে সে আমাকে বলেছে তরুণ ক্রিকেটার যারা আছে আমি না থাকলে আরেকজন তরুণ ক্রিকেটার বেশি সুযোগ পাবে। তিনি আরও বলেন, মাশরাফি যেহেতু নিজ থেকেই চুক্তিতে থাকতে চাচ্ছে না সেহেতু সামনে বোর্ডের যে নতুন চুক্তি হবে সেখানে মাশরাফির নাম থাকবে না।

তবে জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে চুপ থাকায় পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান। যে কারণে আসন্ন ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকছেন না সাকিব।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর