আখেরি মোনাজাত শেষে সড়কে উপচে পড়া ভিড়, দুর্ভোগে মুসল্লিরা

আখেরি মোনাজাত শেষে সব পথেই নামে মুসল্লিদের ঢল। গন্তব্যে পৌঁছাতে যানবাহন না দুর্ভোগ পোহাতে হয় অনেককেই। ফিরতি পথে পর্যাপ্ত যানবাহন মেলেনি যথারীতি। তীব্র শীত আর হিমেল হাওয়া বাড়িয়েছে ভোগান্তি।

বাসে, কাভার্ড ভ্যানে যে যেভাবে পেরেছেন রওনা দিয়েছেন। অনেকে নিরুপায় হয়ে পায়ে হেঁটেই চেষ্টা করেছেন এগিয়ে যাওয়ার। নএকজন বলেন, রাস্তায় কোন গাড়ি নেই, এছাড়াও মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে না। তাই অনেক কষ্ট হচ্ছে।

আরেকজন বলেন, টঙ্গী থেকে এয়ারপোর্ট পর্যন্ত হেঁটে এসেছি। এখন আমি শাহজাদপুর যাবো কিন্তু রাস্তায় মানুষের ঢল থাকার কারণে কোন যানবাহন নেই। তাই বাকি রাস্তা হেঁটেই যেতে হবে।

এত দুর্ভোগ যে জন্য, সেই আখেরি মোনাজাতে অংশ নেয়ার স্বস্তি যেন মুছে দিয়েছে সব ক্লান্তি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর