লতিফ টাওয়ারের মোবাইল ব্রান্ড শপের উদ্বোধন

পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোডের ট্রাফিক মোড়ে দৃষ্টি নন্দন প্রথম শপিং মল ও বাণিজ্যিক ভবন লতিফ টাওয়ারে জনপ্রিয় মোবাইল ব্রান্ড স্যামসং,ভিভো ও শাওমি’র ব্রান্ড শপের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে ফিতা ও কেক কেটে ব্রান্ড শপের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুকু এমপি।

এসময় উপস্থিত ছিলেন লতিফ গ্রুপের চেয়ারম্যান ও মর্জিনা লতিফ ট্রাষ্টের মহাসচিব আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার ( পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) গৌতম কুমার বিশ^াস, লতিফ গ্রুপের পরিচালক প্রকৌশলী সাবের বিশ্বাস সোহান, জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার ঘোষ,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ,ব্রান্ড শপের প্রোপাইটার নাঈম আহমেদ,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম সহ লতিফ টাওয়ারের কর্মকর্তা,সাংবাদিক,ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর