নওগাঁয় দুই গৃহবধু নিখোঁজ

নওগাঁর ধামইরহাটে দুই গৃহবধু নিখোঁজ হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নেয়ার পরও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে থানায় দুটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

ধামইরহাট থানার সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, ধামইরহাট পৌরসভার অন্তর্গত মালাহার গ্রামের গৃহবধু আনোয়ারা খাতুন বৃষ্টি (১৮) গত শুক্রবার দুপুুরে নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। এব্যাপারে আনোয়ারার স্বামী মাসুদ রানা বলেন,শুক্রবারে জুম্মার নামাজ পড়ার জন্য তিনি মসজিদে যান। মসজিদ থেকে বাড়ী ফিরে দেখেন তার স্ত্রী নেই। অনেক জায়গায় খোঁজ খবর নেয়ার পর তার কোন সন্ধান পাওয়া যায়নি।

অপরদিকে ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত পূর্ব রুপনারায়ণপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী রিনা বেগম (২৫) গত বৃহস্পতিবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়ার পরও কোন সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার বলেন, দুই পরিবারের পক্ষ থেকে গত শনিবার থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী করেছে। নিখোঁজ দুই গৃহবধুর মুঠোফোনের কললিস্ট চেক করে প্রকৃত ঘটনা বের করার চেষ্টা চলছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর