জিপিএ-৫ পাওয়া দুই বোনের স্বপ্ন ডাক্তার হওয়া

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ময়মনসিংহের গৌরীপুরে রোখাইয়া মীম এরিনা ও ফাতিমা নূন এনি দুই বোন একসঙ্গে জিপিএ-৫ পেয়েছে। ডাক্তার হওয়া দুইবোনেরই স্বপ্ন।

রোববার নতুন বই নিয়ে ক্লাসে যেতে যেতে এ প্রতিনিধির সঙ্গে কথা বলে এরিনা ও এনি। দুজনই ভর্তি হয়েছে ৬ষ্ঠ শ্রেণিতে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে।

বড় বোন এরিনার সঙ্গে সমস্বরে ছোট বোন এনিও বলে উঠে তাদের স্বপ্নের কথা; ‘ডাক্তার হতে চাই’। গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষার দুবোন এ সাফল্য অর্জন করেন।

তারা পৌর কালিপুর মধ্যম তরফ মহল্লার বাসিন্দা মোশারফ হোসেন এনামুল ও নাসিমা দম্পতির সন্তান। বাবা ফ্রান্স প্রবাসী, মা গৃহিণী।
মেয়েদের স্বপ্ন পূরণের শতভাগ চেষ্টার জন্য সবার নিকট দোয়া চান মোশারফ হোসেন এনামুল।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর