আন্তর্জাতিকমানের গবেষণার সুযোগ সৃষ্টি ও গবেষণা মতামত বিনিময়ের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ লেকচার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিজ্ঞান অনুষদের ভার্চুয়াল ক্লাস রুমে ইনোভেটিভ লেকচার প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র বর্তমানে আমেরিকার ইউনিভার্সিটি অব ফ্লেরিডাতে পোষ্টডক্টরাল রিসার্চ এসোসিয়েট হিসেবে কর্মরত ড. মোঃ আব্দুল হালিম।
তিনি তাঁর কর্মস্থল থেকে সকাল ৯ হতে বেলা ১১টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী মিয়াওয়ারলেস পাওয়ার ট্রান্সফার: ইলোট্রোডাইনামিকালি কাপল্ড রিসিভার বিষয়ে তাঁর গবেষণা কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন। লেকচার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই বিভাগের আইওটি ইনোভেশন ল্যাব অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
জানা যায়, অনুষ্ঠানটি বিডিরেন ও আইসিটি সেল এর সহযোগিতায় আইওটি ইনোভেশন ল্যাব, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রিনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
লেকচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন অধ্যাপক ড. মোঃ নজিবুল হক, ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, অধ্যাপক ড. মানজারুল আলম, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান, আইসিই বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম, ইইই বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী, অধ্যাপক ড. জালাল উদ্দিন, অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হকসহ ইইই, সিএসই ও আইসিই বিভাগের শিক্ষক, ল্যাব কর্মকর্তাবৃন্দসহ শিক্ষার্থীবৃন্দ।
বার্তা বাজার / ডব্লিও.এস