প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বশেমুরবিপ্রবির ছয় শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০১৮ পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছয় শিক্ষার্থী।

ইউজিসির ওয়েবসাইট কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০১৮ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭২ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

এই তালিকায় বশেমুরবিপ্রবির ছয় শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তারা পরিসংখ্যান বিভাগের মামুনুর রশিদ (৩.৯), সি এসই বিভাগের সোয়েব হাওলাদার (৩.৮৭), সমাজবিজ্ঞান বিভাগের নিপা সরকার (৩.৭৮), ফার্মেসি বিভাগের আরমান আলী (৩.৮৪), একাউন্টিং বিভাগের আফরোজা খানম (৩.৮৯) ও ইংলিশ বিভাগের দিলারা খাতুন (৩.৪৯)।

২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর প্রকাশিত ফলাফলের ভিত্তিতে পদকের জন্য মনোনীত হন তারা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর