গ্রিনলাইন বাসের ধাক্কায় মাহেন্দ্রর ৫ যাত্রী নিহত

রাজবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার বিকাল ৩টার দিকে সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, যশোর-বেনাপোল থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এরমধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

তিনি জানান, দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর