শিশুছাত্রীকে ‘ঘুষি’ মেরে নাক ফাটালেন শিক্ষক

শ্রেণিকক্ষে দুষ্টুমি করায় এক শিশুছাত্রীকে ঘুষি মেরে নাক ফাটানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল নূরানী মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।

আহত শিশুছাত্রী হাফেজা বেগম (৭) ওই এলাকার জালাল উদ্দিনের মেয়ে। শিশুর বাবা জানান, সকালে মাদ্রাসায় যাওয়ার পর ক্লাসে দুষ্টুমি করার অপরাধে এক শিক্ষক ঘুষি মেরে আমার মেয়েকে আহত করে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করাই। ঘুষিতে তার নাক ফেটে রক্ত বের হয় এবং চোখের নিচে থেঁতলে যায়।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিশুর বাবা আমাকে মারধরের ঘটনাটি জানালে আহত শিশুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর