বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
ঢাকার সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে সাভারের মুক্তিরমোড় এলাকায় বঙ্গবন্ধু চত্বর থেকে এই বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

সাভার উপজেলা প্রশাসন ও সাভার পৌরসভার যৌথ আয়োজনে আনন্দ শোভাযাত্রাটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন- সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর